কোয়ান্টাম কম্পিউটার – বিজ্ঞান ও প্রযুক্তিতে নবযুগের সৃষ্টিকারী
মানবজাতির ইতিহাসের অধিকাংশ সময়েই প্রযুক্তি ছিল আমাদের মস্তিষ্ক, আগুন, এবং বর্শার সমন্বয়। কালের বিবর্তনে আজ আগুন পরিণত হয়েছে পরমাণবিক চুল্লীতে এবং বর্শা পরিণত হয়েছে পরমাণবিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে। একইসাথে আমাদের মস্তিষ্কেরও অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে...
